সোমবার, অক্টোবর ৫, ২০২৬

বরিশাল বিভাগের নতুন স্বাস্থ্য পরিচালক ডাঃ এস এম মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য সেবা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে ডাঃ এস এম মনিরুজ্জামানকে। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
তাকে বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (চলতি দায়িত্ব) হিসেবে এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
গত ৫ জুলাই ২০২৬ (রবিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারিকৃত এক সরকারি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সাইফুল ইসলাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলিপূর্বক নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আদেশ অনুযায়ী, বদলি ও পদায়নকৃত এই কর্মকর্তাকে আগামী ৭ জুলাই ২০২৬ তারিখের মধ্যে তার নতুন কর্মস্থলে (বরিশাল) যোগদান করতে হবে।

আরো পড়ুন

আগৈলঝাড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা

আগৈলঝাড়া প্রতিনিধি : মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলার ৭টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *