শনিবার, আগস্ট ২২, ২০২৬

গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):

গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন করা হয়েছে। দলের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে ৩ সদস্যবিশিষ্ট এ উপ-কমিটি গঠন করা হয়।

গত ৫ জুলাই দলের দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নবগঠিত উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রবিউল হাসান, মো. সুমন কবির ও মো. ইলিয়াস মিয়া।

দলীয় সূত্রে জানা যায়, নতুন দায়িত্বপ্রাপ্ত তিন নেতাই দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাদের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে ঢাকা বিভাগে দলের কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়েই এ উপ-কমিটি গঠন করা হয়েছে।

বিশেষ করে মো. ইলিয়াস মিয়া গণঅধিকার পরিষদের একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত। তিনি  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।

দলের নেতাকর্মীদের মতে, মোঃ ইলিয়াস মিয়ার সাংগঠনিক অভিজ্ঞতা, রাজনৈতিক সক্রিয়তা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ ঢাকা বিভাগে দলকে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে উপ-কমিটি গঠনের পর দায়িত্বপ্রাপ্ত রবিউল হাসান, সুমন কবির ও ইলিয়াস মিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিন সদস্যই দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, সারাদেশে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে এ ধরনের উপ-কমিটি গঠন করা হচ্ছে। ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ।

আরো পড়ুন

কাউখালীর বিশিষ্ট সমাজ সেবক ‘‘আব্দুল লতিফ খসরু‘‘ আর নেই

এস. এম. ইব্রাহীম, কাউখালী: কাউখালীর সর্বজন পরিচিত মুখ,  ২০০৯, ২০১১, ২০১৩ সালে টানা তিন বার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *