বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা

এস. এম. ইব্রাহীম – কাউখালী, পিরোজপুর

পিরোজপুর জেলার কাউখালী থানার উদ্যোগে  ০৯/০৮/২০২৬ তারিখ মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন এর সার্বিক তত্তাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাছরিন জাহান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন : সমাজ  থেকে মাদক নির্মুল করতে হলে পুলিশ যেমন আইনগত ব্যবস্থা নিবে, তেমনি সমাজের প্রতিটি সচেতন নাগরিকদের দায়িত্ব রয়েছে। পুলিশ চায় মাদক সেবিদের সংশোধন  করতে, আর সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারাও তাদেরকে সালাম কালাম না করে, আত্মীয়তার সম্পর্ক না করে সামাজিক ভাবে বয়কট করতে পারেন। যাতে তারা সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারে।

 

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; কাউখালী উপজেলা বি.এন.পি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ. এম দ্বীন মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম দুলাল ( ভিপি দুলাল), সাংগঠনিক সম্পাদক  মো: রফিকুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র  কাউখালী উপজেলা  সেক্রেটারি অধ্যাপক হুমাউন কবির। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আলী হোসেন।

 

এছাড়া কাউখালী উপজেলার ৫ টি ইউনিয়ন থেকে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ,  স্থানীয় জনপ্রতিনিধি উক্ত সভায় উপস্থিত ছিলেন। তারা সকলেই মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, ও কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠিতে র‍্যালি অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *