শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

বরিশাল সরকারি পলিটেকনিকের প্রবেশপথে ঝুঁকিপূর্ণ ড্রেন, দুর্ঘটনার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান প্রবেশপথের ডান পাশে থাকা পানির ড্রেনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ড্রেনটির বেহাল দশার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথচারী ও স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউটের প্রবেশপথের পাশে থাকা ড্রেনের ওপর দিয়েই প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করছেন। ড্রেনের বিভিন্ন অংশ ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

ড্রেনটির আশপাশে রয়েছে এশিয়ান আই কেয়ার হাসপাতাল, আলেকান্দা সরকারি কলেজ, সাতরং সিস্টেম, বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী, রোগী, অভিভাবক ও সাধারণ পথচারী এ পথ ব্যবহার করেন।

স্থানীয়দের অভিযোগ, দ্রুত চলাচলের সময় ড্রেনটির ঝুঁকিপূর্ণ অংশ অনেক সময় চোখে পড়ে না। বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্ক পথচারীদের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ। ড্রেনটি দ্রুত সংস্কার বা নিরাপদভাবে ঢেকে দেওয়া না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

পথচারী ও শিক্ষার্থীরা জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করলেও ড্রেনটির ঝুঁকিপূর্ণ অবস্থা দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে ড্রেনটি সংস্কার, নিরাপদভাবে ঢেকে দেওয়া এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা।

আরো পড়ুন

পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী পালিত

জাকির ফরাজী : ‎জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *