সোলায়মান তুহিন, গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
পরে মিছিলটি টরকী বন্দর ও বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গৌরনদী কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি আলী আকবর হোসেন ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি গৌরনদী উপজেলা ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে টরকী বন্দর এলাকা প্রদক্ষিণ শেষে শেষ হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।