সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার

জাকির ফরাজীঃ পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও অধ্যক্ষ মো. শহিদুল ইসলামকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) পিরোজপুর সদর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আজ শনিবার (১৫ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।
‎
‎পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি অনুযায়ী তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’
‎
‎পুলিশ জানিয়েছে, শহিদুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন

বরিশালে ৪২ জন তরুণ-তরুণীদের ‎জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ ‎বরিশালে ৪২জন তরুণ-তরুণীদের নিয়ে ‎জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যম সচেতনতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *