হিজলা প্রতিনিধিঃ
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের হিজলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট), সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে একটি র্যালী বের করা হয় র্যালীটি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । পরে উপজেলা সদরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার।
এরপর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সহ হিজলা উপজেলার জাতীয় ও ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলার ৩জন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে উপহার ও ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।