শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

বরিশালে ৭৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাকলীর মোড় এলাকা থেকে মো. সামসুল হক হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার কাকলীর মোড় এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় গত ১৫ আগস্ট বরিশাল কাউনিয়া থানায় বৃদ্ধের ছেলে মো. জাকির হোসেন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৭২৫।

নিখোঁজ বৃদ্ধের ছেলে মো. জাকির হোসেন জানান, গত বৃহস্পতিবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলার ২ নম্বর চরাদি ইউনিয়নের বলইকাঠি গ্রামের হাওলাদার বাড়ি থেকে বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডের জোড়া টাওয়ার এলাকার ছেলের বাসায় আসার কথা ছিল তার বাবার।

পরে ওই দিন বিকেলে নগরীর কাকলীর মোড় এলাকায় মো. সামসুল হক হাওলাদারকে এক ব্যক্তি দেখতে পেয়েছেন বলে পরিবারকে জানান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃদ্ধ সামসুল হক হাওলাদার মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন তার ছেলে জাকির হোসেন।

নিখোঁজ মো. সামসুল হক হাওলাদারের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন প্রায় ৬৫ কেজি। তার চুল ও দাড়ি পাকা। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ : ০১৭২৮২৮৯৭৫৮

আরো পড়ুন

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

মোঃ মেহেরাব হোসেন রিফাত : সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশালের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *