বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

ভোলায় গভীর রাতেও নিরাপত্তায় মাঠে পুলিশ

মাকসুদুর রহমান, ভোলা: চুরি-ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের রাতভর টহল, সরেজমিনে তদারকি পুলিশ সুপারের।ভোলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাতের আঁধারে চুরি-ছিনতাইসহ অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের রাত্রিকালীন টহল ও নাইট পেট্রোল ডিউটি জোরদার করা হয়েছে। ভোলাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গভীর রাতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।

এরই ধারাবাহিকতায় রোববার (১৬ আগস্ট) রাতে ভোলা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় তিনি নাইট ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতা বজায় রাখার নির্দেশ দেন।

পুলিশ সুপার বলেন, ভোলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জেলা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। রাতের বেলায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার গুরুত্বপূর্ণ সড়ক, পয়েন্ট ও জনবহুল এলাকাগুলোতে নিয়মিত রাত্রিকালীন টহল পরিচালনা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোলাবাসীর নিরাপত্তায় রাত জেগে পুলিশের এই তৎপরতা অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে জেলা পুলিশ।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নজরুল বর্ষ উপলক্ষে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজেনে মাদরাসা ও কলেজ পর্যায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *