বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী

জাকির ফরাজী: জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
‎
‎অনুষ্ঠানে মাছের পোনা অবমুক্তকালে এমপি মাসুদ সাঈদী বলেন, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মাছ চাষের কোনো বিকল্প নেই। মৎস্য খাতের উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের অর্থনীতিতে মৎস্যসম্পদের অবদান আরও বাড়াতে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষে স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
‎
‎এ সময় জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নজরুল বর্ষ উপলক্ষে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজেনে মাদরাসা ও কলেজ পর্যায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *