বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

পিরোজপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

‎জাকির ফরাজীঃ পিরোজপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মানুষের সেবায় ও মানবিক সহায়তার অংশ হিসেবে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পটি রবিবার (১৬ আগষ্ট) সকালে পাড়েরহাটের বাদুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
‎
‎ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সাইদুল ইসলাম কিসমত।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোহাম্মদ হান্নান।
‎
‎মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
‎
‎বক্তারা জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রেড ক্রিসেন্টের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নজরুল বর্ষ উপলক্ষে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজেনে মাদরাসা ও কলেজ পর্যায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *