শনিবার, অক্টোবর ৩, ২০২৬

নেছারাবাদে প্রতিহিংসায় দুইটি ছাগল হত্যা, থানায় লিখিত অভিযোগ

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : ‎জং ধরা টিনের বেড়ার উপরে পলিথিনের চাল। সেই চালের এক পাশে পোষা তিনটি ছাগল, আরেক পাশে টিন সেট ঘরে স্ত্রী–সন্তানদের নিয়ে বসবাস। ছাগল বিক্রির টাকা দিয়ে চলত সংসার। আয়ের অবলম্বন তিনটি ছাগলের দুইটি হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন দিনমজুর হালিম হাওলাদার (৪৮)।
‎
‎হালিম হাওলাদারের অভিযোগ, রবিবার (১৬ আগষ্ট)  তাঁর ছাগল দুইটিকে বেঁধে পানিতে ফেল মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় তিনি প্রতিবেশী সুনীল হালদারের নামে নেছারাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করছেন।
‎হালিম হাওলাদারের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৮ নং সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানী গ্রামে। ‎অভিযুক্ত সুনীল হালদারও ওই একই এলাকার মৃত মনোহর হালদারের ছেলে।
‎
‎অভিযোগ অস্বীকার করে সুনীল হালদার বলেন, ‘ছাগল দুটি প্রায়ই আমার ফসলি জমিতে ঘাস খেতে আসত। আমি কখনো তাদের আঘাত করিনি। ছাগলের মালিককে এগুলো বেঁধে পালতে বলেছি। তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ভালো নয়। এ কারণে তিনি আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন। আমি ছাগল হত্যা করিনি।’
‎
‎হালিম হাওলাদারের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর বসতভিটা ছাড়া তেমন কোনো জমি নেই। দরিদ্র হওয়ায় সে দিনমজুরি করার পাশাপাশি ছাগল লালন পালন করেন। ভুলক্রমে তার দুইটি ছাগল প্রতিবেশী সুনীল হালদারের ফসলি জমিতে চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ছাগল দুটির পা বেঁধে পানিতে ফেলে দেন। ছাগল দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে তার ফসলি জমির পাশের ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় ছাগল দুটিকে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা ডোবা থেকে ছাগল দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
‎
‎রোববার (১৭ আগষ্ট) সকালে সরেজমিনে দেখা যায়, একসঙ্গে দুইটি ছাগল মারা যাওয়া হালিম হাওলাদারের বাড়িতে স্থানীয় লোকজনের ভিড়। বাড়ির বারান্দায় বসে কাঁদছিলেন হালিমের স্ত্রী রোকসানা বেগম। এ সময় হালিম হাওলাদার বলেন, ‘গ্রামের সুনীলের সাথে মোর ঝগড়া চলছে। সুনীল এর আগেও হুমকি দিছিল, মোগো নিঃস্ব করি দিবে, মোর সংসার ফকির করতে যা করা লাগে করবে। সুনীল ওর কথা পালন করছে, মোরে ফকির বানাইল। এ্যাহন মুই নিঃস্ব। ওয় মোর ছাগল  মাইরা ফেলাইছে। ছাগলগুলোর কী দোষ? ওয় মোরে মারত। মুই ওর বিচারের জন্যে থানায় অভিযোগ দিছি। মুই সঠিক বিচার চাই।’
‎
নেছারাবাদ ‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ বলেন, দুটি ছাগল মেরে ফেলার কথা গতরাতে আমি শুনেছি। নেছারাবাদ থানায় অভিযোগও করেছেন ভুক্তভোগী। ছাগলগুলোর প্রকৃত মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
‎
‎নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দুইটি ছাগল মারা যাওয়ার ঘটনায় মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
‎

আরো পড়ুন

সুবিধা পাবে সকল প্রান্তিক কৃষকরা -জেলা প্রশাসক মামুন খন্দকার

কাজল দে, হিজলা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলার হিজলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *