রবিবার, অক্টোবর ৪, ২০২৬

বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যাত্রাবাড়ীতে গ্রেপ্তার

‎জাকির ফরাজীঃ বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক মোল্লাকে (৬৫) ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।
‎
‎সোমবার (১৭ আগস্ট) র‌্যাব-৮ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক মোল্লা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকলা, উত্তর কাটাদিয়া এলাকার আব্দুল মালেক মোল্লার ছেলে।
‎
‎র‌্যাব জানায়, ফারুক মোল্লার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় এসসি-৭৭/৯২ নম্বর ডাকাতি মামলা রয়েছে। মামলাটি পেনাল কোডের ১৮৬০-এর ৩৯৫/৩৯৭ ধারায় দায়ের করা হয়। বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
‎
‎গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ সদর কোম্পানি ও র‌্যাব-১০ সদর কোম্পানি, কেরানীগঞ্জের যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
‎
‎গ্রেপ্তার ফারুক মোল্লাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৮।

আরো পড়ুন

কলাপাড়ায় ব্যবসায়ীদের হয়রানি না করার আহ্বান এমপি মোশাররফের

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কলাপাড়ায় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বস্তিদায়ক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *