মাহতাব হাওলাদার,মহিপুর প্রতিনিধি: ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মহিপুর মৎস্যবন্দর থেকে র্যালিটি বের হয়। পরে র্যালিটি বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইব্রাহীম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন, পটুয়াখালী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হুসাইন, পটুয়াখালী সদর পরিসংখ্যান অফিসার মিরাজুর রহমান, কলাপাড়া উপজেলা পরিসংখ্যান অফিসার মো. ফজলুল করিম এবং মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংশ্লিষ্টরা জানান, নৌযান শুমারির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী নৌযানের সঠিক সংখ্যা, ধরন, মালিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্য-উপাত্ত দেশের নৌখাতের সামগ্রিক চিত্র নিরূপণ, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও জানান, নির্ভুল ও হালনাগাদ তথ্যের ভিত্তিতে নৌপরিবহন খাতের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে এ খাতে সুশাসন ও ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে নৌযান শুমারি কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।