বুধবার, আগস্ট ১৯, ২০২৬

কলাপাড়ায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের মতবিনিময়

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:  কলাপাড়ায় পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র কলাপাড়া শাখা।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র কলাপাড়া শাখায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জামাল হোসেন।
সভায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জামাল হোসেন, ম্যানেজার অপারেশন মো. আনোয়ার-উল-ইসলাম, কর্মকর্তা মো. রেজাউল করিম ও মো. রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. আসিফুল আলম ও মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মো. রাসেল, সিনিয়র সহ-সভাপতি রেহান উদ্দিন রেহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমান মৃধা, অর্থ সম্পাদক আব্দুর রহমান জাফর, দপ্তর সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক মোনাসেফ খান, কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম ও এস এম আলমগীর হোসেন এবং অফিস সহকারী মো. নয়ন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরো পড়ুন

বানারীপাড়ায় প্রবাসির স্ত্রী প্রেমিকার সাথে ঘুরতে গিয়ে জনতার হাতে আটক

বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার ফেরিঘাটের চায়ের দোকানদার ও ধারালিয়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *