মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

মেহেরাব হোসেন রিফাত:  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে পৌর এলাকার বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সুমন, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক কামাল সরদার, সোহেল হাওলাদার, রাজীব মালো ও রিয়াজ। এছাড়া পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পঙ্খিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন

বিসিসি নির্বাচনে একক প্রার্থী ঘোষণার পরই মাঠে এনসিপি, তৎপর আনোয়ার হোসেন শিকদার 

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মেয়র প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *