সোমবার, অক্টোবর ৫, ২০২৬

নেছারাবাদে অসুস্থ শিশুর পাশে মানবিক পুলিশ, সর্বস্তরে প্রশংসার জোয়ার

‎ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি: আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পিরোজপুরের নেছারাবাদ থানার পুলিশ সদস্য এএসআই মো. জিকুর উল্লাহ । মুমূর্ষু ও অসুস্থ একটি শিশুর জরুরি চিকিৎসায় তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করে স্থানীয়দের ভালোবাসা ও সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।
‎​
‎স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গভীর রাতে আনুমানিক ১টা ১০ মিনিটে একটি অসুস্থ শিশুকে নিয়ে তার দাদী ও মা জরুরিভাবে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ির না পেয়ে চরম বিপাকে পড়েন। সে সময় ​ডিউটিরত অবস্থায় থাকা এএসআই মো. জিকুর উল্লাহ জিকুর নজরে আসলে তিনি কালবিলম্ব না করে তার ডিউটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে নিজস্ব অর্থায়নে শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, শিশুটির চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিতেও তাঁকে তৎপর দেখা যায়।
‎
ঘটনার পর এএসআই মো. জিকুর উল্লাহ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি দিয়ে বিষয়টি তুলে ধরেন। ‎সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে পুলিশ সদস্যের এই মহতি উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে প্রশংসার জোয়ার ভেসে ওঠে।
‎
​আইন প্রয়োগকারী সংস্থার একজন সদস্যের এমন সংবেদনশীল উদ্যোগ বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
‎
‎রাজিব গাজী নামের এক ব্যক্তি তার ফেসবুক মন্তব্যে লিখেন, ‘প্রতিটি জেলায় প্রতিটা থানায় যদি আপনাদের মতো এমন সৎ পুলিশ কর্মকর্তা থাকে তাহলে দেশে আর প্রশাসন লাগতো না।’
‎
‎মো. বশির হোসেন মন্তব্যে লিখেছেন, ‘এদেশের সব পুলিশ যদি আপনার মতো হতো তাহলে দেশটা অনেক আগেই ভালো হয়ে যেতো।’
‎
‎সোহেল মুসল্লী লিখেছেন, ‘মানবতার ফেরিওয়ালা এটাই বাংলাদেশ পুলিশ।’
‎
‎এ বিষয়ে পুলিশ সদস্য ​এএসআই জিকুর উল্লাহ জিকু বলেন, “আমি বাড়তি কিছু করিনি, ‘একজন মানুষ হিসেবে অন্য মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছি। অর্পিত পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিক মূল্যবোধ বজায় রাখা আমাদের সকলের কর্তব্য।’
‎
‎​পুলিশের এমন মানবিক কর্মকাণ্ড নাগরিক ও পুলিশের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সাধারণ মানুষ।

আরো পড়ুন

বিসিসি নির্বাচনে একক প্রার্থী ঘোষণার পরই মাঠে এনসিপি, তৎপর আনোয়ার হোসেন শিকদার 

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মেয়র প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *