সোমবার, অক্টোবর ৫, ২০২৬

উদয়ন স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

নিজস্ব  প্রতিবেদক: বরিশালে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি শিক্ষা ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরষ্কার বিতরণীর আয়োজন করে উদয়ন সাংস্কৃতিক কমিটি।
‎
‎বৃহস্পতিবার ২০  আগস্ট সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতার  মধ্যে চিত্রাঙ্কন, একক অভিনয়, বক্তৃতা, গান, আবৃত্তি, তবলা, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষার্থী ও অতিথিদের মুগ্ধ করে। প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়ন  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার লিটন নিকোলাস টলেন্টিনু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালণার দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের শিক্ষক তাসিন চৌধুরী ও ক্লারা মৌরি গোমেজ।আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সিস স্যামুয়েল রায়।
‎
‎আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের সনদ ও সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। এমন আয়োজনে অংশ নিয়ে শিক্ষার্থীরা খুব উচ্ছাসিত ও প্রাণবন্ত ছিলো।
‎
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে প্যারেন্টিং কনফারেন্স সম্পন্ন হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *