সোমবার, অক্টোবর ৫, ২০২৬

নেছারাবাদে লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

মো. ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিভিন্ন খাল – বিলে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে উদ্ধার করা জালগুলো উপজেলার নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটের মাঠে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় দিনভর উপজেলার বিভিন্ন খাল- বিল ও জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে নদী থেকে ২৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত জালের মূল্য প্রায় এক লক্ষ টাকা। ​
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক বলেন, ‘নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল ব্যবহারের কারণে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ছে। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় উপজেলার বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আরো পড়ুন

বিসিসি নির্বাচনে একক প্রার্থী ঘোষণার পরই মাঠে এনসিপি, তৎপর আনোয়ার হোসেন শিকদার 

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মেয়র প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *