শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

কুয়াকাটায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় ২০ পিস ইয়াবাসহ মো. হাবিবুর রহমান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা-পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) ভোররাতে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাবিবা আবাসিক হোটেলসংলগ্ন পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাবিবুর রহমান মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিশ্রিপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার হাজী মো. ইয়াসিন হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. আবুল কালাম আজাদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কুয়াকাটা এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় লাবিবা আবাসিক হোটেলসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুর রহমান উদ্ধার হওয়া ইয়াবার উৎস সম্পর্কে তথ্য দিয়েছেন। একই সঙ্গে তাঁর এক সহযোগী পলাতক মাদককারবারির নাম-ঠিকানাও প্রকাশ করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার হাবিবুর রহমান ও পলাতক ওই ব্যক্তির বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন মহিপুর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. আবু হানিফ ফরাজী।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

কাউখালীর বিশিষ্ট সমাজ সেবক ‘‘আব্দুল লতিফ খসরু‘‘ আর নেই

এস. এম. ইব্রাহীম, কাউখালী: কাউখালীর সর্বজন পরিচিত মুখ,  ২০০৯, ২০১১, ২০১৩ সালে টানা তিন বার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *