এস. এম. ইব্রাহীম, কাউখালী: কাউখালীর সর্বজন পরিচিত মুখ, ২০০৯, ২০১১, ২০১৩ সালে টানা তিন বার পিরোজপুর জেলার একসময়ের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী শিক্ষানুরাগী ও একবার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ সমাজ সেবক, কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, নিজের হাতে উত্তর বাজার কাউখালীর ইতিহাসের লাইব্রেরী করে ছিলেন, সাদা মনের মানুষ কাউখালী উপজেলার বিশিষ্ট সমাজ সেবক, শত-শত গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বই নিয়ে, খাতা নিয়ে, স্কুল ব্যাগ, শীতের পোষাক নিয়ে, ছাতা নিয়ে। কতো ছিন্নমূল মানুষকে নিজের হাতে খাইয়েছেন, গোসল করিয়েছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন অসহায় মানুষের বন্ধু আব্দুল লতিফ খসরু ( ৭০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে কাউখালীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রায় প্রতিটি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। সাধারণ মানুষের মধ্যে শোক বিরাজ করছে।
এই জনপদের প্রতিটি লোক আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যেন তার জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।