শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

হিজলায় নদীতে ভাসমান অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় রোজা (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে হিজলা পুলিশ। রবিবার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.এছিনুল হক।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে বরিশাল যাওয়া পারাবত-১৮ লঞ্চ থেকে চাঁদপুরের মেঘনা নদীর হরিনা পয়েন্টে নিখোঁজ হন রোজা।
নিহত রোজা ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকর পুর ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের
বাসিন্দা, সে একই ইউনিয়নের প্রবাসী মোঃ জাফর’র মেয়ে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, হিজলা উপজেলার সদর ইউনিয়নের বাউশিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে এলাকার লোকজন হিজলা নৌপুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌ ফাঁড়িতে নিয়ে আসে।
এই বিষয়ে হিজলা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এছিনুল হক বলেন, মেঘনা নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে । লাশের পরিচয় সনাক্ত করা গেছে। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।
 তার পরিবাকে খবর পাঠানো হয়েছে।
সকালে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বলা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে ? বলে জানান তিনি।

আরো পড়ুন

আগৈলঝাড়ায় গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *