শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

জাগুয়া ইউনিয়ন জামায়াতের কার্যালয় উদ্বোধন

নিজেস্ব প্রতিনিধিঃ বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) জাগুয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “বিগত ১৭ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, খুন, গুমসহ নানাভাবে জুলুম-নির্যাতন চালানো হয়েছে। আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের কার্যালয় পর্যন্ত তালাবদ্ধ করে রাখা হয়েছিল। প্রতিকূলতার মধ্যেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আদর্শ ও নীতির প্রশ্নে অবিচল ছিলেন।”
তিনি বলেন, দীর্ঘদিনের প্রতিকূলতা ও বাধা পেরিয়ে এখন সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার সুযোগ তৈরি হয়েছে। “এখন আমাদের সময় এসেছে, সংগঠনের প্রতিটি স্তরে সর্বাত্মকভাবে কাজ করতে হবে। মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও কল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে। সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, একটি কার্যালয় শুধু সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার স্থান নয়; বরং এটি মানুষের সঙ্গে যোগাযোগ, জনকল্যাণমূলক কার্যক্রম, দাওয়াতি কাজ এবং নেতাকর্মীদের পারস্পরিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। জাগুয়া ইউনিয়ন জামায়াতের নতুন কার্যালয়কে কেন্দ্র করে স্থানীয় জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্বাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, বরিশাল সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল্লাহ তালুকদার, সেক্রেটারি মো. কাওসার হোসাইনসহ মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা জাগুয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন কার্যালয়কে কেন্দ্র করে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে রহমাতুল্লাহ’র নেতৃত্বে ব্যতিক্রমী উদ্যোগ

নিজেস্ব প্রতিবেদকঃ ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্ন বরিশাল গড়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *