বুধবার, অক্টোবর ৭, ২০২৬

বরিশালে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান গণমাধ্যম সংস্কার কমিশনের  সুপারিশগুলো বাস্তবায়ন প্রয়োজন

নিজেস্ব প্রতিবেদকঃ
ট্রান্সপারেন্সি  ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির নিবাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর যেসব সংস্কারের কথা বার বার আলোচনা হয়েছে, সেগুলো বাস্তবায়ন হলে দেশ অনেক এগিয়ে যাবে। দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতার বিকাশে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন হওয়া প্রয়োজন।

বরিশালে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা ও ডাটা জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আয়োজনে প্রশিক্ষণটি শনিবার (২২ আগস্ট) নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন কৌশল, তথ্যের উৎস ও অনুসন্ধানের পদ্ধতি এবং অনুসন্ধান থেকে প্রতিবেদন তৈরির প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এ সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক মোহাম্মদ বদরুদ্দোজা বাবু।
প্রশিক্ষণে অনুসন্ধানী প্রতিবেদনে ওপেন ডাটার ব্যবহার, ডাটা বোঝাপড়া, পরিসংখ্যান ও তথ্য, ওপেন ডাটা এবং সরকারি ক্রয়সংক্রান্ত তথ্য ব্যবহার করে প্রতিবেদন তৈরির কৌশল তুলে ধরা হয়। এ পর্ব পরিচালনা করেন টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
দুপুরের পরের সেশনে ওপেন ডাটার ব্যবহার নিয়ে বাস্তব উদাহরণ, ডাটা ড্যাশবোর্ড, ডাটা সংগ্রহ ও ভিজ্যুয়ালাইজেশন এবং ডাটা জার্নালিজমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন টিআইবির ডাটা ভিজ্যুয়ালাইজার সহকারী সমন্বয়ক কে এম রফিকুল আলম ও পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
দিনব্যাপী প্রশিক্ষণের শেষ পর্বে সমাপনী ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে তথ্য-উপাত্তের কার্যকর ব্যবহার, সরকারি ক্রয় ও বিভিন্ন উন্মুক্ত উৎস থেকে তথ্য সংগ্রহ এবং ডাটা বিশ্লেষণ ও উপস্থাপনের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরো পড়ুন

উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য রাখা, মূল্যতালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *