শনিবার, আগস্ট ২২, ২০২৬

আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আবু জিহাদ আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হারুন হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলার পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে আমতলী থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২১ আগস্ট) অভিযানটি পরিচালনা করা হয়।
শুক্রবার রাত ১০ ঘটিকায়  আমতলী থানার আড়পাঙ্গশিয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকার আদেল উদ্দিন হাওলাদারের বাড়ির সামনে জামে মসজিদের পূর্ব পাশে অভিযান চালায় পুলিশ।
 অভিযানে নেতৃত্ব দেন আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত হোসেন।
এ সময় পুলিশ মো. হারুন হাওলাদারকে আটক করে। পরে তার কাছ থেকে ৮ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত মো. হারুন হাওলাদার আড়পাঙ্গাশিয়া এলাকার মো. ইছাহাক আলী হাওলাদারের ছেলে। তার মায়ের নাম মোসা. রাশিদা বেগম। তিনি আমতলী থানার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের  বাসিন্দা।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা করা হয়েছে। মামলার পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
 তিনি আরো বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন

‎বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রেপ্তার

জাকির ফরাজীঃ বরিশাল নগরীর বিমানবন্দর থানা এলাকায় ১০ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন (৫০) নামে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *