রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বণিক বার্তার জেলা প্রতিনিধি এম মিরাজ হোসাইন

নিজস্ব প্রতিবেদক: দৈনিক বণিক বার্তার বরিশাল জেলা প্রতিনিধি ও বরিশাল প্রেসক্লাবের সদস্য এম. মিরাজ হোসাইন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি.শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান, পিতা এবং অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বরিশাল মিডিয়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে- সাংবাদিক এম. মিরাজ হোসাইনের প্রথম নামাজে জানাজা রোববার (২৩ আগস্ট) বরিশাল নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় তাঁর নিজ বাড়িতে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে দ্বিতীয় জানাজা হবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের আজিমুর গ্রামের বাড়িতে। সেখানে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

জানাগেছে, এম. মিরাজ হোসাইন বরিশাল প্রেসক্লাবের সদস্য ছিলেন। পাশাপাশি বরিশালে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। কর্মজীবনে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ভোরের ডাক, ভোরের কাগজসহ বরিশালের বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন।

স্বজনরা জানিয়েছেন, চলতি বছরের জুলাইয়ের শুরুর দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা ভর্তি করা হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার ব্রেন টিউমার ধরা পড়ে। গত ১৯ জুলাই ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে তাঁর ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে বায়োপসি রিপোর্টে দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ে।

আরো পড়ুন

মাদকরোধে দরকার দ্রুত কার্যকর পদক্ষেপ 

শাহীন কামাল:  লালমনিহাট কলেজ শিক্ষক আরিফুল ইসলাম খুন হওয়ার পরের দিনই মাদকের থাবায় ঝড়ে পড়লো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *