বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

পিরোজপুরে ১৬ দলীয় আবু হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাকির ফরাজীঃ পিরোজপুরে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে অনূর্ধ্ব-১৫ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে শুরু হয়েছে ১৬ দলীয় আবু হোসেন স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শনিবার (২২ আগষ্ট) বিকালে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবু হোসেন স্মৃতি সংসদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ আবু হোসেন ফুটবল একাডেমির সভাপতি এবং চেম্বার অব কমার্স ও জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ছাত্রনেতা সিরাজুল ইসলাম।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর আবু হোসেন স্মৃতি সংসদের সভাপতি মো. আলাউদ্দিন আকন।
‎
‎বক্তারা, “মাদক ছেড়ে খেলাধুলা করি, সুন্দর সুস্থ জীবন গড়ি” ও “খেলাধুলা হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই উদ্দেশ্যকে তুলে ধরে বলেন তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে। এ লক্ষ্যেই অনূর্ধ্ব-১৫ বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রতিযোগিতামূলক এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং এলাকার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।
‎
‎টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে খেলোয়াড়দের নিয়ে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের কার্যক্রম শুরু হয়।

আরো পড়ুন

উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য রাখা, মূল্যতালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *