শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

জাকির ফরাজীঃ: ‎“ইসলামি আন্দোলনের কর্মীরা কখনো হতাশ হয় না। তারা বিপদে-আপদে সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকে এবং সবসময় আল্লাহর ওপর নির্ভর করে”—পিরোজপুরে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বরিশাল অঞ্চল টিমের সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
‎
‎শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় পিরোজপুর কনভেনশন সেন্টারে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
‎
‎পৌর জামায়াতের সেক্রেটারি শেখ আল আমিনের সঞ্চালনায় এবং পৌর আমীর ইসহাক আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিমের সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খাঁন রাযী এবং পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মুহাম্মদ শাহ আলম।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আন্দোলনের পথে নানা প্রতিকূলতা ও বিপদ-আপদ এলেও কর্মীদের হতাশ হলে চলবে না। আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে। বিপদের সময় পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ব সীসা ঢালা প্রাচীরের মতো অটুট রাখতে হবে।
‎
‎বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রব বলেন, “কেয়ামতের দিন আল্লাহ যখন নির্দেশ দেবেন—গুনাহগারেরা আলাদা হয়ে যাও, তখন আমি যেন অপরাধীদের কাতারে না দাঁড়াই।”
‎
‎তিনি আরও বলেন, “আমাদের ঘর তিনটি—একটি অস্থায়ী বাসভবন, আরেকটি জেলখানা, অন্যটি স্থায়ী বাড়ি—কবর। তাই সেই স্থায়ী বাড়ির জন্য এখন থেকেই পুঁজি তৈরি করতে হবে।”
‎
‎দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে কর্মীদের দায়িত্ব ও কর্তব্য, আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা, দাওয়াতি কার্যক্রম এবং আখিরাতমুখী জীবন গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন।
‎

আরো পড়ুন

আগৈলঝাড়ায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *