বুধবার, মার্চ ২৫, ২০২৬

বোরহানউদ্দিনে উপজেলা জামায়াতের উদ্যোগে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বোরহানউদ্দিন সরকারি হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি ফজলুল করিম বলেন, “আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ভোলাতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।

পাশাপাশি ভোলা–বরিশাল সেতু নির্মাণের সকল প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেব।” তিনি প্রতিপক্ষকে উদ্দেশ করে বলেন, “আপনারা কেন নীরিহ নারীদের ওপর নির্যাতন করেন?”—এমন প্রশ্ন তুলে সমালোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির ভাইস চেয়ারম্যান মোখফার চৌধুরী। তিনি বলেন, “আমার আত্মীয়-স্বজনরা সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন। একটি ভোটও যেন ছাতা মার্কায় দিয়ে নষ্ট না করা হয়।” এ সময় তিনি জামায়াত প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য আবুল হাসান মোঃ অলিউল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের বোরহানউদ্দিন উপজেলা আমির মোঃ মাকসুদুর রহমান, উপজেলা সেক্রেটারি আবুল কালাম, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আব্দুস সালাম এবং সেক্রেটারি রিয়াজ মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

ভোলায় প্রতিবন্ধী হত্যার বিচারের দাবীতে ফের বিক্ষোভ মানববন্ধন

বিশেষ প্রতিবেদক ।। ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নে বাক-প্রতিবন্ধী যুবক কবির (৩৫) হত্যার ঘটনায় জড়িতদের বিচারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *