বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, প্রয়াত পুলক চ্যাটার্জির ছোট ভাই দীপক চ্যাটার্জি, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আল আমিন তালুকদার, কাঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা প্রকৌশলী, মোঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম উপস্হিত থেকে বক্তব্য রাখেন।

স্মরণসভায় সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠি জেলা যুবদলের বিক্ষোভ মিছিল 

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ঃ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *