রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

বরিশালে সাহিত্য আড্ডা ও শরতের কবিতা পাঠ

আযাদ আলাউদ্দীন ।।
বরিশাল মিডিয়া করপোরেশনের আয়োজনে সাহিত্য আড্ডা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে প্রখ্যাত ছড়াকার ও লেখক নূরুজ্জামান ফিরোজকে সংবর্ধনা প্রদান করা হয়। ২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডের রশিদ প্লাজায় অবস্থিত মুক্তবুলি গণগ্রন্থাগার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশাল মিডিয়া করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার সম্পাদক আযাদ আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বহুমাত্রিক লেখক ও শিক্ষাবিদ নূরুজ্জামান ফিরোজ। প্রধান আলোচক ছিলেন- প্রাবন্ধিক, সমাজচিন্তক ও কবি জামান মনির। বিশেষ অতিথি ছিলেন- কবি ও ছড়াকার এনামুল হক খান এবং কবিতার ফেরিওয়ালা মুসাফির।

কবি মায়াবী কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ করেন লেখক ও গবেষক মাহমুদ ইউসুফ, সরকারি বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক তাইমুর হোসেন ও রিয়াজুল হক, কবি জিল্লুর রহমান জিল্লু, জাকির হোসেন সবুজ, কবি হেলেন রহমান, কবি সুজন হাওলাদার জাকির, কবি সামসুল ইসলাম রিপন, রফিকুল ইসলাম, শেখ মোঃ মনির হোসেন, মোহাম্মদ এমদাদুল হক টিপু, এসএম শহিদুর রহমান, তাহসিন রহমান প্রমুখ।

সাহিত্য আড্ডায় স্বরচিত লেখা পাঠের পাশাপাশি প্রখ্যাত ছড়াকার ও শিক্ষাবিদ নূরুজ্জমান ফিরোজের বর্ণাঢ্য কর্মময় জীবন ও সাহিত্য নিয়ে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। একই সাথে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন বরিশাল মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহে আলমসহ সাংবাদিক ও সাহিত্যিকবৃন্দ । অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো- নিরেট সাহিত্য গ্রুপ ‘শব্দ ষড়ঙ্গ সভা’।

আরো পড়ুন

নলছিটিতে ইউপি সদস্যের ‘সন্তানসম’ দুই গরু বিষ প্রয়োগে মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে বিষ প্রয়োগে ইউপি সদস্য হাসান বিশ্বাসের দুটি গরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *