রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন বসতভিটা ও ৫ মন্দির ঝুঁকিতে

‎এস. এম. ইব্রাহীম, কাউখালী : ‎​কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের মধ্য সোনাকুর গ্রামে পাল পাড়ায় সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে মুহূর্তের মধ্যে বসতভিটা ও বিদ্যুৎ লাইন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আকস্মিক এই ভাঙনে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ‎‎রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সন্ধ্যা নদীর পশ্চিম তীরে এই ভাঙন শুরু হয়।

‎​স্থানীয় বাসিন্দা মনা মালোর বসতঘর চোখের পলকে নদীগর্ভে তলিয়ে গেছে। এছাড়া অমল পাল, পরিমল পাল, রবি মালো, বিপুল মালোসহ ১০-১২টি বসতবাড়ি বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে। এর আগে একই এলাকার ২০-২২টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।

‎‎​নদীর তীরবর্তী লোকনাথ মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, শীতল মন্দির ও গঙ্গা মন্দির মারাত্মক ভাঙন ঝুঁকির মুখে রয়েছে। আসন্ন দুর্গাপূজা উদ্‌যাপন নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। ভিটেমাটি হারিয়ে গৃহহারা ও আতঙ্কে থাকা পরিবারগুলো অনাহারে-অর্ধাহারে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।

‎​‎খবর পেয়ে আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার মো. মেহেদী হাসান ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার একটি জেলা পর্যায়ের সভায় ব্যস্ত থাকায় তাকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরো পড়ুন

বরিশালে আত্মকর্মসংস্থানের লক্ষে জামায়াতের উদ্যোগে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : অসহায় ও স্বাবলম্বী হতে আগ্রহী মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বরিশাল মহানগর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *