শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

হিজলায় ১৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলায় ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব সরদার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । বুধবার (৩০ সেপ্টেম্বর) হিজলা থানা পুলিশ এ তথ্য জানায় ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা এলাকার জামতলা বাইতুল আমান জামে মসজিদের পাশে কাঁচা রাস্তার ওপর ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে রাকিব সরদারকে আটক করে পুলিশ । তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ ।

গ্রেপ্তারকৃত রাকিব সরদার হিজলা উপজেলার ৩ নং গুয়াবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নরসিংহপুর গ্রামের বাসিন্দা আলমগীর সরদারের ছেলে ।

এ ঘটনায় হিজলা থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা করেন ।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ।

আরো পড়ুন

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

মেহেরাব হোসেন রিফাত : সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর গ্র্যান্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *