নিজস্ব প্রতিবেদক : ‘সত্য সুন্দর প্রকাশের’ প্রত্যয় ধারণ করে বরিশালে পালিত হয়েছে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে চ্যানেল আই বরিশাল অফিসের আয়োজনে বরিশাল প্রেসক্লাবে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
চ্যানেল আই বরিশালের জেলা প্রতিনিধি সাঈদ পান্থ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর জামায়াতের আমির জহিরউদ্দিন মো. বাবর, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইকবাল হোসেন তাপস, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. নুরুল আমিন, বরিশাল চেম্বার অব কর্মাসের সভাপতি ও সিনিয়র বিএনপি নেতা এবায়দুল হক চান, সিনিয়র সাংবাদিক ও বিএনপি নেতা নুরুল আলম ফরিদ, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন,
মুক্তিযুদ্ধের বিচ্ছুবাহিনীর কমান্ডার ও সাংবাদিক আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বিএম কলেজের মৃত্তিকা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান, বাংলাদেশ বেতারের উপ বার্তা নিয়ন্ত্রক জাহিদ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক প্রিন্স বাহাউদ্দিন তালুকদার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন,
বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, বরিশাল মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্পরানি চক্রবর্তী, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সিরাজুম মনির টিটু, বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের প্রধান অমল কৃষ্ণ রায়, সিভিল বিভাগের প্রধান শাকিল আল মাসুম, ব্লাস্টের বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট শাহিদা তালুকদার, সিনিয়র সাংবাদিক কমল সেনগুপ্ত, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি মামুনুর রশিদ,
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান, রেড ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক এনায়েতুর রহমান পলাশ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব ঘোষ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিশির, জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মিস হেনা, স্বেচ্ছাসেবী সংস্থা আবিষ্কারের সভাপতি আবু বকর ছিদ্দিক সোহেল, এবং সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাশেদ খান চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক সামি আলী অর্ণা ও ইয়ুথনেট গ্লোবালের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী আরিফুর রহমান শুভ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ পথচলায় চ্যানেল আই দেশের মানুষের কাছে সংবাদ, বিনোদন ও বিভিন্ন জনসম্পৃক্ত বিষয় তুলে ধরছে। বরিশালেও চ্যানেল আইয়ের সংবাদ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। পরে কেক কেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।