শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

সুবিধা পাবে সকল প্রান্তিক কৃষকরা -জেলা প্রশাসক মামুন খন্দকার

কাজল দে, হিজলা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ২৩৬২টি কৃষক পরিবারের মাঝে কৃষি উপকরণ কিনার জন্য কৃষক কার্ড বিতরণ করা হয়েছে । উপজেলা ছয়টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই কার্ড বিতরণ করা হবে।

১ লা অক্টোবর বৃহস্পতিবার, দুপুর ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বরিশাল জেলার জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকারের সভাপতিত্বে অনলাইনে সংযুক্ত থেকে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে হিজলা থেকে সংযুক্ত ছিলেন, বরিশাল জেলা কৃষি উপ-পরিচালক মোসাম্মদ মরিয়ম,হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাইসুল ইসলাম,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শামিম আফ্রিদি, হিজলা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলার ফুলগাজী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে বিকাল ৪টায় দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলায় কৃষি কার্ড সেবার উদ্বোধন করেন । দেশের ১লাখ ৪৭ জন ভাতাভোগীর কাছে কৃষি কার্ডের বাৎসরিক ২৫০০ টাকা পৌঁছে যায়।

এ সময় জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার বলেন, সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র সাত মাসের মধ্যে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নে গরীব ও অসহায় কৃষকদের সহায়তার জন্য কৃষি কার্ড বিতরন করা হয়েছে। যার সুবিধা পাবে সকল প্রান্তিক কৃষকরা ।

তিনি বলেন, কৃষকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, কৃষি উপকরণে সহায়তা প্রদান এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে পাওয়ার ক্ষেত্রে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । আজকে সেটাই প্রমান করেছে বর্তমান সরকার। প্রান্তিক পর্যায়ের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে সবার আগে সেবা পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।

আরো পড়ুন

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

মেহেরাব হোসেন রিফাত : সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর গ্র্যান্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *