বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়া উপজেলা থেকে সদ্য সমাপ্ত স্কাউটস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডস-২০২৫ এ অংশগ্রহণকারী সাত জন শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছেন। এরা হলেন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে আবু বকর সিদ্দীক এবং তাসনিয়া তাবাসসুম রাকা, নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে মোঃ সাব্বির শিকদার এবং আবু ইসা,পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে সাথী আক্তার মিম এবং মোঃ আরাফাত, এবং খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে কৈরবী ইসলাম এই ৭জন বাংলাদেশ স্কাউটস এর এই গৌরব অর্জন করেছেন।
শুক্রবার ( ২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন কলাপাড়া উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায়, স্কাউট এর জাতীয় পর্যায়ে সর্বোচ্চ প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড ২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় গ্রুপ থেকে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী মো.ইসা বলেন, এই অর্জন শুধু আমার একার নয়। এর পিছনে আমার অভিভাবক, ইউনিট লিডার মোয়াজ্জেম হোসেন স্যার এবং উপজেলা স্কাউটস কমিশনার, সম্পাদক সহ সকল কর্মকর্তাগণ কঠোর পরিশ্রম করেছেন। আমারা তাদের সকলের কাছে চির কৃতজ্ঞ থাকবো।
কলাপাড়া উপজেলা স্কাউটস এর অন্যতম সংগঠন মো.নজরুল ইসলাম জানান, ২০২৫ সালের মূল্যায়নে চূড়ান্ত পর্যায়ে ৬০৮ জনকে মনোনীত করা হয়। এর মধ্যে বরিশাল বিভাগে ২৬ জন, পটুয়াখালী জেলায় ৯ জন এবং কলাপাড়া উপজেলায় ৭ জন যাতে পুরো বিভাগে উপজেলা হিসেবে সর্বোচ্চ প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে কলাপাড়া উপজেলা।
তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি স্কাউটিং করে নিজেকে বিকসিত করতে, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ও নেতৃত্ব তৈরিতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটিং এর জন্য কলাপাড়া উপজেলা একটি মডেল হতে পারে কিন্তু অনেক সময় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষকদের কোচিং বাণিজ্য ও অসহযোগিতা বাচ্চাদের স্কাউটিং করতে নিরউৎসাহিত করে।
উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ ও সাবেক সম্পাদক নুরুল হক গণমাধ্যমকে জানান,বরিশাল বিভাগের মধ্যে কলাপাড়া উপজেলা স্কাউটস এবং কাপ স্কাউটস এর অনেক সুনাম রয়েছে। প্রতিবছর জাতীয় পর্যায়ে কাব স্কাউটস এর শাপলা কাপ অ্যাওয়ার্ডে বরিশাল বিভাগ তথা বাংলাদেশের মধ্যে কলাপাড়া গুরুত্বপূর্ণ করে থাকেন। এ ছাড়াও স্কাউটস প্রেসিডেন্ট এওয়ার্ডস পরীক্ষায় ২০২৩ সালে ১০ জন শিক্ষার্থী অর্জন করেছিল।
কলাপাড়া উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোঃ আরিফুজ্জামান বলেন, শিক্ষার্থীদের এ অর্জনে উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কলাপাড়া উপজেলা স্কাউটস এর সার্বিক উন্নয়নে সকল ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।