শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

শেবাচিম হাসপাতালের সামনে অটোরিকশার ব্যাটারি চুরির সময় চোর হাতেনাতে আটক

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে অটোরিকশার ব্যাটারি চুরির সময় রনি হাওলাদার (৩০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় অটোরিকশার ব্যাটারি খোলার সময় মেডিকেল-১ পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল সিফাত সাদিক ও স্থানীয় লোকজন সাহসিকতার সাথে চোরকে ধরে ফেলেন। পরে মেডিকেল-১ পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই (নিরস্ত্র) রুবাইয়াতের মাধ্যমে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেন।

আটক রনি হাওলাদার পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন বান্দাঘাটা বাদুরতলা এলাকার খোকন হাওলাদারের ছেলে। শেবাচিম পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নাজমুল হুদা জানান, গতকালেও একটি রিকশার ব্যাটারি চুরির ঘটনা ঘটেছিল। সেই থেকে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

আজ আবারও আরেকটি রিকশার ব্যাটারি খোলার সময় ফাঁড়ির পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলতে সক্ষম হন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে একই হাসপাতালের সামনে থেকে দরিদ্র রিকশাচালক মলয় চন্দ্র দাসের ভাড়ায় চালিত অটোরিকশার ৪টি ব্যাটারির মধ্যে ২টি ব্যাটারি চুরি হয়ে যায়।

রিকশাটি নিজের না থাকায় এবং মালিক চুরি যাওয়া ব্যাটারির পুরো দাম জরিমানা হিসেবে দাবি করায় চরম অসহায় ও মানবেতর জীবনযাপন করছিলেন দরিদ্র মলয় চন্দ্র দাস। এ ঘটনায় ভুক্তভোগী চালক সেদিনই কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশের হাতে চোর আটকের খবরে কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয় রিকশাচালক মহলে।

আরো পড়ুন

আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, বাবার দাবী হত্যা

আবু জিহাদ, আমতলী : বরগুনার আমতলীতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তুহিন মুন্সি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *