বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নীলগঞ্জ মসজিদে টিউবওয়েল উপহার, খরচ দিতে হয়নি মুসল্লিদের

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মধ্য নীলগঞ্জ জামে মসজিদের মুসল্লিদের জন্য একটি টিউবওয়েল উপহার দেওয়া হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে দেওয়া এ টিউবওয়েল স্থাপনে মসজিদ কর্তৃপক্ষ কিংবা মুসল্লিদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি। এতে খুশি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
নীলগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত মধ্য নীলগঞ্জ জামে মসজিদে মুসল্লিদের অজু ও পানীয় জলের প্রয়োজন মেটাতে টিউবওয়েলটি স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে প্রতিদিন মসজিদে আসা মুসল্লি ছাড়াও স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ মহতী উদ্যোগে সহযোগিতা করেছেন খালিদ হাসান। পাশাপাশি সার্বিক সমন্বয় ও সহযোগিতায় ভূমিকা রাখছেন ইমরান দেওয়ান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নমূলক কাজে সহায়তা সংগ্রহে কাজ করছেন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করে এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, এতিম ও অসহায় শিক্ষার্থীদের খাবার এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করতে ভূমিকা রাখছেন তিনি।
মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, টিউবওয়েল স্থাপনের কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য তিন দিনের খাবারের আয়োজন করা হয়েছে। এ আয়োজনেও সদকায়ে জারিয়ার নিয়তে সহযোগিতা করতে আগ্রহীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় মুসল্লিরা বলেন, একটি টিউবওয়েল হয়তো অনেকের কাছে ছোট উপহার। কিন্তু মসজিদে আসা মুসল্লিদের অজু ও পানির প্রয়োজন পূরণে এটি দীর্ঘদিন কাজে আসবে। মানুষের উপকারে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
তাঁরা এ উদ্যোগের জন্য খালিদ হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ইমরান দেওয়ানসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান।
মসজিদটির অবস্থান নীলগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য নীলগঞ্জ এলাকায়।

আরো পড়ুন

বিসিসি প্রশাসকের সঙ্গে মহানগর ও দুই জেলা যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *