বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় নবান্নের উৎসব পালিত

নাহিদ বিন রফিক: পটুয়াখালীর গলাচিপায় নবান্নের উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল উপজেলার কাচারীকান্দায় সারা বাংলা কৃষক সোসাইটির উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাচারীকান্দা মুগডাল উৎপাদনকারী সমিতির সভাপতি মনজুরা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রহ্ম।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য অঞ্জলী বৈদ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মাঠ সহায়ক মুবিনা সুলতানা তন্বী, আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী এস.এম.
রঞ্জু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা নবান্ন উৎসবের ঐতিহ্য, কৃষকের অবদান এবং কৃষক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সস্প্রীতি, সহযোগিতা ও ঐক্য জোরদারের গুরুত্ব তুলে ধরেন। এতে ১৬টি কৃষক সংগঠনের শতাধিক কৃষক
অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, নবান্নের ঐতিহ্য এবং গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন। এ উপলক্ষ্যে এক বিশেষ স্টলে কৃষিপণ্যসহ বিভিন্ন খাবার স্থান পায়। সেখানে ছিল মুড়ি-মুড়কি, পিঠাপুলির পাশাপাশি মুগডাল, বাদাম ও নারিকেল। এছাড়াও উৎসবের অংশ হিসেবে ছিল বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা। এসব দেখে দর্শণার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন

বিসিসি প্রশাসকের সঙ্গে মহানগর ও দুই জেলা যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *