নিজস্ব প্রতিবেদক : ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টায় বরিশাল নগরীর (বিডিএস) মিলনায়তনে “দারিদ্র্য বিমোচনে যাকাতভিত্তিক কর্মকৌশল” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত সভাটি তাদের চলমান ১৫তম যাকাত ফেয়ারের একটি বিশেষ অংশ।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আব্দুর রব।
সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশীদ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিজেডএম-এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল মোঃ জাকারিয়া হোসেন, পিএসসি, জি (অব.)।
আয়োজকরা বলেন, সমাজের বিত্তবানদের যাকাত প্রদানে উৎসাহিত করা এবং যাকাত গ্রহণকারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে সিজেডএম কীভাবে কাজ করছে, তা এই সভায় উপস্থাপন করা হয়েছে।বরিশাল অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এই আলোচনায় অংশগ্রহণ করেন।
সভায় যাকাত ব্যবস্থাপনার আধুনিকায়ন ও দারিদ্র্য বিমোচনে এর সঠিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সিজেডএম এর কার্যক্রম বিঢয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন ও মূল উপস্থাপনা তুলে ধরা হয়। এছাড়াও আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।