ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশাল জেলার মুলাদীতে অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম (হিরন)কে নিজ বাড়ি থেকে মুলাদী থানা পুলিশ গ্রেফতার করেছে। তিনি মুলাদী পৌরসভা চরডিক্রি গ্রামের ৭নং ওয়ার্ডের মৃত সুলতানা আকনের পুত্র। তিনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, তরিকুল ইসলামের বিরুদ্ধে মুলাদী থানায় সন্ত্রাসবিরোধী আইন সংশোধিত-২০২৬-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় দায়ের করা মামলা নং-৩৩, জিআর নং-১৯১/২৬ রয়েছে। এ ছাড়া ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর মুলাদী থানায় দায়ের করা মামলা নং-২৩, জিআর নং-১৬৩/২৪-এ দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৪৩৫, ৪৩৭, ৪২৭, ৫০৬(২) ও ১০৯ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারা এবং অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এসব মামলার ধারাবাহিকতায় মুলাদী থানা পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানার জানান, অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।