রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনা জেলার তালতলী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৬ পালন করা হয়। বৃহস্পতিবার (১৬ আগস্ট,২০২৬) বিকাল ৩.০০ টার সময় মৎস্য পক্ষ উপলক্ষে তালতলী উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাট্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয় র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব ভিক্টর বাইন এর সঞ্চালনায় ও সিএনআরএস এর ফিসনেট প্রকল্পের উপজেলা কো-অডিনেটর যশমন্ত মল্লিক এর উপস্থাপনায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী পুরষ্কার বিতরণ করা হয়। অদ্য অনুষ্ঠানে তালতলী উপজেলার শ্রেষ্ঠ তিনজন সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য প্রদান করেন তালতলী উপজেলার মৎস্য কর্মকর্তা জনাব ভিক্টর বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আবু জাফর মোহাম্মদ ইলিয়াস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ সাইদুল ইসলাম এর পাশাপাশি সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সফল মৎস্য চাষী ।
তালতলী উপজেলার মৎস্য কর্মকর্তা জনাব ভিক্টর বাইন আলোচনা সভায় বলেন, মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে অন্যতম স্থান অধিকার করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ। বর্তমান সরকার দেশের সকল জলাভূমি উন্মুক্ত করে দিয়ে দেশি মাছের বিস্তার করতে চাচ্ছে। তাই ক্ষতিকর চায়না দুয়ারি জাল একেবারে নিষিদ্ধ করে এবং এর ক্ষতিকর দিকগুলোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে সবাইকে দেশি মাছ রক্ষায় এগিয়ে আসা উচিত।
আজকের তালতলী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ পালন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলা এর সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আশরাফ হোসেন মোঃ মেহেদী হাসান, ফিল্ড ফ্যাসিলিটের এমেন ও মেমেছান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।