আমতলী প্রতিনিধি: বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা ইসলামী আন্দোলন
বাংলাদেশ বরগুনার সভাপতি এবং কেওড়াবুনিয়ার পীর হযরত মাওলানা
আলহাজ্ব মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপির ডাকে রাজনৈতিক ও
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরগুনা জেলার সর্বদলীয়
রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে বিনিময় সভা করেন। মঙ্গলবার সকাল ১১
টায় এমপির অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা ইসলামী আন্দোলন
বাংলাদেশ বরগুনার সভাপতি এবং কেওড়াবুনিয়ার পীর হযরত মাওলানা
আলহাজ্ব মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম
আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সালেহ ফারুক, বিএনপির সাবেক
জেলা সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন
বাংলাদেশ বরগুনা জেলার প্রধান উপদেষ্টা মুফতী মিজানুর রহমান কাসেমী,
সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুস শাকুর, সেক্রেটারি মাওলানা
রেজাউল করীম আকন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুল আলম, বাংলাদেশ
জামায়াতে ইসলামী বরগুনা জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন
ও বরগুনা সদর উপজেলা সেক্রেটারি মাহমুদ হাসান প্রমুখ।
মতবিনিময় সভায় চলমান রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ
সার্বিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনায় সবাই
বরগুনায় যে কোন ধরনের নাশকতারোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক রাখতে এ একমত পোষন করেন।
অনুষ্ঠানের সভাপতি ও বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনার সভাপতি এবং কেওড়াবুনিয়ার পীর
হযরত মাওলানা আলহাজ্ব মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি বলেন, যে
কোন মূল্যে আমরা বরগুনার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবো। এ জন্য
তিনি সব রাজনৈতিক দলগুলোকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এক
সঙ্গে কাজ করার আহবান জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।