মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

মুলাদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সিরাজ উদ্দিন বাবু’র উঠান বৈঠক

ভূঁইয়া কামাল, মুলাদী: মুলাদী সদর ইউনিয়ন পরিষদে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো: সিরাজ উদ্দিন বাবুর সমর্থনে গত ২৩ নভেম্বর বিকাল ৩টায় ১নং ওয়ার্ডে বড়পাতারচর গ্রামে বিএনপি নেতা ফরিদ উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সিরাজউদ্দিন বাবুর সমর্থনে হাতে ধানের শীর্ষ নিয়ে ও বর্ণাঢ্য সাজে নারী পুরুষের ঢল নামে।

শতশত মানুষ অনুষ্ঠান স্থলে জায়গা না পেয়ে উঠান বৈঠকের চারপাশে অবস্থান নেয়। সিরজাউদ্দিন বাবু বীর মুক্তিযোদ্ধা সান্টু হাওলাদারের ছেলে এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মুলাদী ইউনিয়নের জনগণের পাশে থেকে তিনি সব সময় কাজ করে চলছেন এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন এবং দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন আমরা দূর্দিনে প্রয়াত মাননীয় প্রধান মন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দলের পক্ষে কাজ করছ্রি। আশা করছি দল আমাকে সঠিক মূল্যয়ন করবে।

এ সময় সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন,আল্লাহ তাআলা যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন, তবে মুলাদী সদরইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। আপনারা আমার পাশে থাকবেন। তার এই উঠান বৈঠকে সাধারণ ভোটার ও তরুণ সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকামী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ শতশত নারী পুরুষ এ উঠান বৈঠকে অংশ গ্রহণ করে।

আরো পড়ুন

বরিশাল মহানগরীর মজলিসে শুরার প্রথম অধিবেশন সম্পন্ন, ২৫ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠন নতুন মহানগর সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ্

নিজস্ব প্রতিবেদক:  ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগরীর মহানগরীর মজলিসে শুরার প্রথম অধিবেশন সম্পন্ন, শুরার অধিবেশনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *