মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

বিএম কলেজের নতুন অধ্যক্ষকে বিএনসিসির গার্ড অব অনার প্রদান

ক্যাম্পাস প্রতিনিধি: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ায় অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলামকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সেনা শাখা।

গত ১৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলামকে বিএম কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। একই দিন তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় কলেজের মূল ভবন প্রাঙ্গণে আয়োজিত এক বরণ ও সম্মাননা অনুষ্ঠানে তাঁকে এ গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিএনসিসির ক্যাডেটরা সুশৃঙ্খল কুচকাওয়াজের মাধ্যমে নবনিযুক্ত অধ্যক্ষকে আনুষ্ঠানিক অভিবাদন জানান। সামরিক রীতিতে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে ক্যাডেটদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আনুষ্ঠানিকতার প্রকাশ ঘটে।

আয়োজকরা জানান, নতুন অধ্যক্ষকে বরণ করে নেওয়ার পাশাপাশি তাঁর দায়িত্ব গ্রহণের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখা এবং তরুণ ক্যাডেটদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের চেতনা আরও জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আরো পড়ুন

বরিশাল মহানগরীর মজলিসে শুরার প্রথম অধিবেশন সম্পন্ন, ২৫ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠন নতুন মহানগর সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ্

নিজস্ব প্রতিবেদক:  ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগরীর মহানগরীর মজলিসে শুরার প্রথম অধিবেশন সম্পন্ন, শুরার অধিবেশনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *