সোমবার, মে ৪, ২০২৬

শশীভূষণে ব্রীজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মো. নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন॥

চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাষান  চরের দক্ষিণ মাথা জুনাব আলী খনকার বাড়ী সংলগ্ন খালের উপর ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

(৩ জানুয়ারি) শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় হারুন হাওলাদারের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীর – পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় স্থানীয় বাসিন্দা হারুন হাওলাদার  বলেন শশীভূষন থানার রসুলপুর ইউনিয়ন ও দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের সিমান্তবর্তী এলাকার রসুল পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাষানচর খালের ওপর ব্রীজ না থাকায় দূর্ভোগে পড়েছে দুই গ্রামের প্রায় ৪ হাজার মানুষ। জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও ৩০ বছরে নির্মাণ হয়নি দুই গ্রামের মানুষের পারাপারে জন্য একটি ব্রীজ। স্থানীয়দের সহায়তা একটি কাঠের সাকোঁ নির্মাণ করা হলেও ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শিশু শিক্ষার্থীসহ দুই গ্রামের মানুষ।

মফিজ ফরাজি  আরো বলেন গ্রামের মানুষের জন্য দুই ইউনিয়নের সিমান্তবর্তী এলাকায় ইয়াকুব আলী জামে মসজিদ ও  তাজউদ্দীন মাওলানা জামে মসজিদ  নির্মিত হয় বহুবছর আগে। এবং শিশু শিক্ষার্থীদের জন্য এক মাত্র সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দাতা সংস্থার অর্থয়ানের নির্মিত একটি ভাষান চর আর কোইড স্কুল  প্রতিষ্ঠিত হয়। কিন্তু দুই ইউনিয়নের সিমান্তবর্তী এলাকার ভাষানচরের দক্ষিণ মাথার খালটি অবস্থিত হওয়ায় দুই ইউনিয়নের জন প্রতিনিদের টানাটানিতে ৩০ বছরেও নির্মাণ হয়নি একটি ব্রীজ। এতে বিপাকে পরেছে শিশু শিক্ষার্থী ও রোগীসহ দুই গ্রামের প্রায় ৪ হাজার মানুষ। স্থানীয়দের সহায়তায় একটি নড়ভড় কাঠের সাঁকো নির্মাণ করা হলেও ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে দুই গ্রামের মানুষের। দুই গ্রামের সেতুবন্ধন ও পারাপারের জন্য একটি ব্রীজ নির্মাণের  দাবীতে মানববন্ধন করেন ওই গ্রামের মানুষ।

আরো পড়ুন

চরফ্যাশনে চাঁদা না পেয়ে কৃষক পরিবারের ওপর হামলা, একজন আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে তরমুজ চাষকে কেন্দ্র করে এক কৃষক পরিবারের ওপর চাঁদাবাজি, সশস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *