সোমবার, আগস্ট ৩, ২০২৬

আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, উপজেলার বাকাল ইউনিয়নের বাইপাস সড়ক থেকে ফুল্লশ্রী গ্রামের মৃত আলেক ফকিরের ছেলে নুর ইসলাম ফকিরকে মাদকদ্রব্য ইয়াবাসহ বুধবার রাতে এসআই আব্দুল্লাহ আল মামুন হোসেন গ্রেপ্তার করে।

এঘটনায় আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গতকাল বৃহস্পতিবার মামলা দায়ের
করে। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *