রবিবার, আগস্ট ২, ২০২৬

মনপুরা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক ।।

মঙ্গলবার  বিকেলে মনপুরার হাজীরহাট বাজারে একটি  মিলোনায়তনে ভোলার মনপুরা রিপোর্টার্স  ইউনিটির পূর্ণাঙ্গ  কমিটি গঠন করা হয়।

নবগঠিত এ কমিটিতে দৈনিক বাংলাদেশ বাণী’র মহিব্বুল্যাহ (ইলিয়াছ) কে  সভাপতি,  ক্রাইম বাংলা নিউজ এর লোকমান খানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়াও  দৈনিক দেশের কন্ঠ’র মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক,  বরিশাল প্রতিদিনের মোহাম্মদ মেহেদী হাসানকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে।

এছাড়া সময়ের আলো’র রাকিবুল হাসান ও রিয়াজ উদ্দিনকে সহ-সভাপতি, দেশ প্রতিদিন এর বনি আমিনকে সহ-সাধারণ সম্পাদক, ডেইলি এক্সপ্রেস এর আ: ছালামকে সহ-সাংঠনিক সম্পাদক, সংবাদ সকাল এর খাইরুল বাশারকে দপ্তর  সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- স্বাধীন বিডি ২৪ এর সাদ্দাম হোসেন, বরিশালের ভোরের আলো এর আল-আমীন মুন্না, দৈনিক অর্থনীতির আল-আমীন , খবর বাংলাদেশ এর শাহিন, সংবাদ সকাল এর সাদ্দাম ও স্বাধীন ৭১ এর মাসুদ ।

এর আগে কমিটি গঠন নিয়ে বাংলাদেশ বাণীর মহিব্বুল্যাহ (ইলিয়াছ) এর  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক লোকমান খান , মিজানুর রহমান , মোহাম্মদ মেহেদী হাসান , রিয়াজ উদ্দিনসহ,অন্যান্যরা।

পরে সর্বসম্মতিক্রমে মনপুরা  রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন ও দোয়া মুনাজাত  অনুষ্ঠিত হয়।

নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ( ঢাকা ওয়াচ ২৪) এর সম্পাদক শাহাদাত  সজীব ,  শাহজালাল আল-আমীনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *