সোমবার, আগস্ট ৩, ২০২৬

লালমোহনে বিজ্ঞান কুইজ অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজিম উদ্দিন খান, লালমোহন: ভোলার লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশন আয়োজিত বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় লালমোহনের বিজ্ঞান পিপাসু ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে গড়ে তুলতে এই আয়োজন করা হয়।

মঙ্গলবার ৩ জুন,২৫ সকাল এগারোটায় হলরুমে একঘন্টার পরীক্ষায় অংশগ্রহণ করেছে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন গার্লস মাধ্যমিক বিদ্যালয়, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন হা-মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ ও লালমোহন ইসলামিক মডেল মাদরাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

আয়োজক কমিটির সভাপতি জুনাইদ আহমেদ নয়ন বলেন, আগামী ঈদুল আজহার পরদিন উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। আজিম উদ্দিন খান, লালমোহন, ভোলা।

আরো পড়ুন

‎পিরোজপুরে ইউনিয়ন সভাপতি উপরে উপজেলা যুবদল সেক্রেটারি শামীমের নেতৃত্বে হামলা

‎‎নিজস্ব প্রতিবেদক :  ২ আগস্ট রবিবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন ধাওয়া ইউনিয়ন জমায়াতের সভাপতি নাসির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *