সোমবার, মে ৪, ২০২৬

মেহেন্দিগঞ্জে এতিম শিশুদের মাঝে জামায়াতের নগদ অর্থ  বিতরণ।

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ।।  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার বলেছেন, এক শ্রেণির আত্মকেন্দ্রীক ও মূল্যবোধহীন রাজনীতিকের কারণে আমাদের রাজনীতি গণমুখী চরিত্র হারিয়েছে। তাই রাজনীতির এই অশুভ বৃত্ত থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।
বুধবার (১৮ জুন) পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের দেশের রাজনীতিতে অবক্ষয় এখন প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। ফলে প্রচলিত রাজনীতি চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই রাজনীতি থেকে এদেরকে প্রতিহত করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।
মেহেন্দিগঞ্জ থানা আমীর মাওলানা শহিদুল ইসলাম এর  সভাপতিত্বে এবং উপজেলা শিবিরের সাবেক সভাপতি আক্তার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্জ সাইফুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দন আহমেদ, সেক্রেটারী অধ্যাপক সাইফুল্লাহ, পৌর জামায়াতের আমীর মাওলানা আমান উল্লাহ বাকের, নায়েবে আমীর আলহাজ্ব সাইফুল্লাহ মাহমুদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা নুরে রাব্বি নাঈম, সেক্রেটারী সৈয়দ ফয়েজ আহমেদ প্রমুখ।
 সহকারী  সেক্রেটারী মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা সিদ্দিকুর রহমান,  পৌরসভা আমির, মাওলানা আমান উল্লাহ বাকের।চাঁদপুর ইউনিয়ন আমির, মাওলানা রিয়াজুল ইসলাম । উলানিয়া দক্ষিণ ইউনিয়ন আমির, মাওলানা আবুল কালাম আজাদ। উলানিয়া উত্তর ইউনিয়ন আমির , মাওলানা এবিএম নুরুল ইসলাম।  চর একরিয়া   ইউনিয়ন সভাপতি, মাওলানা মনিরুজ্জামান আব্দুল্লাহ। শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মাওলানা নুরের রাব্বিন নাঈম।

আরো পড়ুন

ভোলায় নাইটকোচ থামিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক : ভোলা চরফ্যাশন রুটে নাইটকোচ বাস থামিয়ে এক সংবাদকর্মীর ওপর হামলা করেছে একদল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *